ক্লাউড সেবা র‌্যাকস্পেসে বিনিয়োগ করতে চায় অ‌্যামাজন

১৮ আগষ্ট, ২০২০ ০৩:৫৬  
যুক্তরাষ্ট্রের ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান র‌্যাকস্পেস টেকনোলজি ইনকর্পোরেশনে বিনিয়োগ করতে চায় অ‌্যামাজন। ইতিমধ‌্যে এ বিষয়ে প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে। সোমবার বিষয়টির সাথে সম্পর্কিত সূত্র এই তথ‌্য জানিয়েছে। খবর রয়টার্স। সূত্র জানিয়েছে, এই চুক্তির মাধ‌্যমে র‌্যাকস্পেসের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ করতে চায় অ‌্যামাজন। র‌্যাকস্পেস মূলত বিভিন্ন কোম্পানির ডেটা অ‌্যামাজন ওয়েব সার্ভিসেস, গুগল ক্লাউড এবং মাইক্রোসফটের অ‌্যাজিউর এবং ভিএমওয়ারে মাইগ্রেট করার সুযোগ দেয়। এই বিনিয়োগের মাধ‌্যমে অ‌্যামাজন ও র‌্যাকস্পেসের মধ‌্যে বন্ধন আরও জোরালো হবে। সূত্র জানিয়েছে, আগামী এক থেকে দুই মাস সময় লাগতে পারে অ‌্যামাজন, র‌্যাকস্পেস ও র‌্যাকস্পেসের প্রধান মালিকানা প্রতিষ্ঠান প্রাইভেট ইক‌্যুইটি কোম্পানি অ‌্যাপোলো গ্লোবাল ম‌্যানেজমেন্টের মধ‌্যে সমঝোতা হতে। এ বিষয়ে কোনো কোম্পানির পক্ষ থেকে মন্তব‌্য করা হয়নি। ডিবিটেক/বিএমটি